Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেশপুরে রেকর্ড শস্যবিমার আবেদন

কেশপুরে রেকর্ড শস্যবিমার আবেদন
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: কেশপুর ব্লকে রেকর্ড পরিমাণ শস্যবিমার আবেদন জমা পড়ল। মূলত ডানা ঘূর্ণিঝড়ের প্রভাবে ফসলের ক্ষতি হওয়ায় শস্যবিমার আবেদনের পরিমাণ বেড়েছে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৬০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। একইসঙ্গে আবেদন মঞ্জুর হয়েছে ৪৭ হাজারের বেশি চাষির। গত বছর কেশপুর ব্লক থেকে ৩২ হাজার চাষি শস্যবিমার আবেদন করেছিলেন। 
Advertisement
এদিন জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক বলেন, বন্যা ও ঘূর্ণিঝড়ের প্রভাবে কেশপুর ব্লকে ৮ হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে। এর ফলে চাষিরা খুবই সমস্যায় পড়েছেন। জেলা প্রশাসন চাষিদের পাশে সবসময় থাকবে।
সম্পর্কিত সংবাদ