Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাশীপুরে লরি করে পাথর পাচার, ধৃত ২

কাশীপুরে লরি করে পাথর পাচার, ধৃত ২
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: বুধবার রাতে কাশীপুর থানা এলাকা থেকে লরি করে কোয়ার্টজ পাথর(সাদা পাথর) পাচারের অভিযোগে পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম শেখ সানোয়ার আলি ও মানুর আনসারী। তাদের বাড়ি কাশীপুর থানার পাবড়া গ্রামে। পুলিস পাথরবোঝাই লরিটিও আটক করেছে। ওইদিন রাতে কাশীপুর-আদ্রা রাজ্য সড়কে পাথরবোঝাই লরিটি আসার সময় সন্দেহ হয়। লরিটিকে থামিয়ে চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তারা পাথরের কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি। মোট ১৮ টন কোয়ার্টজ পাথর বাজেয়াপ্ত হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশীপুর ব্লক এলাকার বেশ কিছু জায়গায় কোয়ার্টজ পাথরের খনি রয়েছে। আগে সেই সব খনি থেকে পাথর উত্তোলন করা হতো। বর্তমানে পুলিস প্রশাসনের নিয়মিত নজরদারিতে পাথর উত্তোলনের কাজ বন্ধ রয়েছে। তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী রাতের অন্ধকারে পাথর উত্তোলন করে পাচারের চেষ্টা করছে বলে অভিযোগ। পাথরটি অত্যন্ত মূল্যবান। বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তা বাংলাদেশ পর্যন্ত পাচার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ