Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাশীপুরে গর্ভবতীকে হত্যার অভিযোগে ধৃত স্বামী ও ভাসুর

কাশীপুরে গর্ভবতীকে হত্যার অভিযোগে ধৃত স্বামী ও ভাসুর
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: গর্ভবতী বধূকে হত্যার অভিযোগে রবিবার কাশীপুর থানার পুলিস স্বামী ও ভাসুরকে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রুমা বাউরি(২১)। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুদর্শন বাউরি ও লাল্টু বাউরিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ি কাশীপুর থানার রাজড়া গ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে গৌরাঙ্গডি গ্রামের রুমার সঙ্গে রাজড়া গ্রামের সুদর্শনের বিয়ে হয়। তাঁদের এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বর্তমানে রুমা গর্ভবতী ছিলেন। গত ২৯ জানুয়ারি প্রচণ্ড পেট ব্যথা নিয়ে রুমাকে কাশীপুর কল্লোলী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। তখন উন্নত চিকিৎসার জন্য তাঁকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন পরের দিন, ৩০ জানুয়ারি তিনি মারা যান।
মৃতার বাবা মন্টু বাউরির অভিযোগ, আমার মেয়ে গর্ভবতী ছিল। বর্তমানে আমার মেয়ের উপর তার স্বামী, শাশুড়ি, ভাসুর, ভাসুরের স্ত্রী অত্যাচার করত। ওরা ষড়যন্ত্র করে আমার মেয়েকে মেরে ফেলতে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দিয়েছিল। তাতেই আমার মেয়ে মারা গিয়েছে।
পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।‌ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দু’জনকে গ্রেপ্তার গেলেও বাকি দু’জন পলাতক। তাদের সন্ধান চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ