নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: কেশপুর ব্লকের বিশ্বনাথপুর এলাকায় কংসাবতী নদীর বাঁধ সংস্কারের কাজ চলছে। কিন্তু, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দায়সারাভাবে বাঁধ সংস্কারের কাজ হচ্ছে। শুক্রবার বাঁধ সংস্কারের কাজ দেখতে বিশ্বনাথপুর সহ একাধিক এলাকায় যান জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক সহ জন প্রতিনিধিরা। তাঁরা বাঁধ সংস্কারের কাজ পর্যবেক্ষণ করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বৈঠকও করেন।
Advertisement
স্থানীয় বাসিন্দা সন্দীপ মণ্ডল বলেন, বাঁধ সংস্কারের কাজ আরও মজবুত করে করা প্রয়োজন। না হলে ফের বর্ষাকালে সমস্যার মধ্যে পড়তে হবে। জেলা পরিষদের দলনেতা বলেন, মানুষের সমস্যার দিক খতিয়ে দেখলাম। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে।



