Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

কাশ্মীরের ফিশ কারি  

কাশ্মীরের ফিশ কারি
 
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
উপকরণ: শোল মাছ ৬ পিস, ১টা পেঁয়াজ কুচি, আদাবাটা, রসুন বাটা ১ টেবিল চামচ করে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, মৌরি গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো স্বাদমতো, টম্যাটো বাটা ১টা, হলুদ চা চামচ, নুন, কসুরি মেথি, সর্ষের তেল। ফোড়নের জন্য: গোটা গরমমশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা।
Advertisement
প্রণালী: মাছ পরিষ্কার করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করে মাছ হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে। ওই তেলে ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে। ফোড়নের সুগন্ধ বেরলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজে হালকা লাল রং ধরলে আদা, রসুন বাটা দিয়ে কষাতে হবে। কিছুক্ষণ কষিয়ে টম্যাটো বাটা দিয়ে আরও কষাতে হবে ১ মিনিট। একটি বোলের মধ্যে খানিকটা গরম জল নিয়ে, সমস্ত গুঁড়ো মশলা ভালো করে যোগ করে কড়াইতে দিতে হবে। মিনিট দুয়েক কষিয়ে স্বাদমতো নুন দিয়ে নেড়ে আন্দাজমতো গরম জল দিয়ে ঢাকা দিতে হবে। ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ