Bartaman Logo
১০ জুন, ২০২৬

কাশ্মীরে সেনার গুলি, হত ট্রাকচালক

কাশ্মীরে সেনার গুলি, হত ট্রাকচালক
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে সেনার গুলিতে মৃত্যু হয়েছে এক ট্রাকচালকের। মঙ্গলবার গভীর রাতে শ্রীনগর-বারামুলা সড়কের ঘটনা। নিহতের নাম ওয়াসিম আহমেদ মির (৩৫)। বাড়ি সোপোরের গোরিপোরাতে। সেনার গুলিতে সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তদন্তের দাবিতে সরব স্থানীয়রাও।  
Advertisement
সোমবার রাতে জঙ্গিদের আনাগোনার খবর আসে সেনার কাছে। সেইমতো শ্রীনগর-বারামুলা সড়কে শুরু হয় নাকা চেকিং। ট্রাক ড্রাইভার ওয়াসিম আহমেদ তখন চেক পয়েন্টে গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে এগিয়ে যান। সন্দেহ হওয়ায় পিছু নেন জওয়ানরা। প্রায় ২৩ কিলোমিটার যাওয়ার পর ট্রাকের টায়ার লক্ষ্য করে গুলি চালান তাঁরা। কিন্তু গুলি লাগে আহমেদের শরীরেও। তাঁকে রক্তাক্ত অবস্থায় বারামুলার  হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ওয়াসিম নিরপরাধ বলে তাঁদের দাবি। সেনার তরফেও ঘটনাটি ‘দুর্ভাগ্যজনক’ বলে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। ট্রাকটিতে সন্দেহজনক কিছু রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিস। এদিকে জম্মুর বিল্লাওয়ারে পুলিস হেফাজতে মৃত্যু হয়েছে এক সাধারণ নাগরিকের। তাঁর নাম মাখন দিন। তাঁকে হেফাজতে অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। যদিও অভিযোগ অস্বীকার করে আত্মহত্যার কথা বলেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ