Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

কাশ্মীরি পোলাও 

বাসমতী চাল ২ কাপ, ড্রাই ফ্রুটস ২টেবিল চামচ, চেরি কুচি, আঙ্গুর, বেদানা ৩ টেবিল চামচ, আদার রস ২ টেবিল চামচ, রোস্টেড মৌরি গুঁড়ো ১ টেবিল চামচ, নুন, চিনি, কেশর ১ চিমটে, গোটা গরমমশলা ১ চা চামচ, দুধ ২ কাপ, জল ২ কাপ, ঘি ২ টেবিল চামচ।

কাশ্মীরি পোলাও 
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
উপকরণ: বাসমতী চাল ২ কাপ, ড্রাই ফ্রুটস ২টেবিল চামচ, চেরি কুচি, আঙ্গুর, বেদানা ৩ টেবিল চামচ, আদার রস ২ টেবিল চামচ, রোস্টেড  মৌরি গুঁড়ো ১ টেবিল চামচ, নুন, চিনি, কেশর ১ চিমটে, গোটা গরমমশলা ১ চা চামচ, দুধ ২ কাপ, জল ২ কাপ, ঘি ২ টেবিল চামচ। 
Advertisement
প্রণালী: কড়াইতে ঘি গরম করে গোটা গরমমশলা একটু থেঁতো করে দিন। একটু ভেজে ড্রাই ফ্রুটস দিয়ে ভেজে নিন (অল্প সরিয়ে রাখুন)। ভালো করে চাল ধুয়ে জল ঝরিয়ে দিয়ে তা একটু ভেজে নিন। তারপর আদর রস আর মৌরি গুঁড়ো দিয়ে মিনিট দুয়েক ভাজুন। স্বাদমতো  নুন, চিনি, জল আর দুধ দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রাখুন। 
খুব ভালো করে ফুটে উঠলে আর জল খানিকটা টেনে ঝরঝরে হলে আঁচ থেকে নামিয়ে ১০ মিনিট  ঢাকা দিয়ে রেখে দিন। অল্প গরম দুধে কেশর ভিজিয়ে ২ মিনিট রাখুন। ১০ মিনিট পরে ঢাকা খুলে আবার আঁচে বসিয়ে লো ফ্লেমে এই ভিজিয়ে রাখা কেশর, দুধ ও বাকি শুকনো ফলের কুচি দিয়ে হালকা হাতে নাড়তে থাকুন। জল শুকিয়ে ঝরঝরে হয়ে এলে নামিয়ে নিলেই তৈরি কাশ্মীরি পোলাও। 
Advertisement
সম্পর্কিত সংবাদ