Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুশমণ্ডিতে জ্যেঠুকে খুনের অভিযোগে ধৃত ভাইপো

কুশমণ্ডিতে জ্যেঠুকে খুনের অভিযোগে ধৃত ভাইপো
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: জ্যেঠুকে খুনের অভিযোগে গ্রেপ্তার ভাইপো। ধৃতের নাম রাজকুমার কর্মকার (৩২)। বাড়ি কুশমণ্ডি থানার দেউল নয়াপাড়া এলাকায়। রূপচাঁদ কর্মকার খুন হওয়ার তিনদিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলে কুশমণ্ডি থানার পুলিস। বিচারক ধৃতকে ৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
বুধবার রাতে বাড়ির পাশে পিসতুতো দুই ভাই রূপচাঁদ কর্মকার ও গোলাপচাঁদ কর্মকার মদ পান করে। সেখানেই দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদ গড়ায় হাতাহাতিতে। সেই খবর জানতে পেরে গোলাপকে বাড়ি নিয়ে আসে তাঁর ছেলে রাজকুমার কর্মকার। তারপর রাজকুমার আবার জ্যেঠু রূপচাঁদের বাড়ি গিয়ে তাঁকে মারধর করে বলে অভিযোগ। 
বৃহস্পতিবার রূপচাঁদের রক্তাক্ত দেহ দেখতে পান বাসিন্দারা। শনিবার রাতে মৃতের ভাগ্নে কুশমণ্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার রাতে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিস। খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ