Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুশমণ্ডির স্কুলে অনুষ্ঠান

কুশমণ্ডির স্কুলে অনুষ্ঠান
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: কুশমণ্ডি প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন হল। শুক্রবার কুশমণ্ডি সদরজুড়ে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয়। অনুষ্ঠানে ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাঁসদা সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। বিশেষ অতিথিদের হাত দিয়ে স্কুলের সৃষ্টি পত্রিকার উন্মোচন হয়। তিনদিন ধরে চলবে বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার স্কুলের প্রাক্তনীদের নিয়ে বৈঠক, আড্ডা, প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ রয়েছে। ১৯৪৯ সালের ২ জানুয়ারি কুশমণ্ডি স্কুল প্রতিষ্ঠিত হয়। 
Advertisement
স্কুলের প্রধান শিক্ষক উমাশঙ্কর সরকার বলেন, আমাদের স্কুলের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান করা হচ্ছে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে। সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান  চলবে। তিনদিন ধরেই স্কুলের ইতিহাস ও ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা তুলে ধরা হবে।    
সম্পর্কিত সংবাদ