Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুশমণ্ডির পেত্নীদিঘিতে নিকাশি নালার কাজের সূচনা

কুশমণ্ডির পেত্নীদিঘিতে নিকাশি নালার কাজের সূচনা
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের পেত্নীদিঘি এলাকায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে নিকাশিনালার কাজের সূচনা হল। এদিন কুশমণ্ডি মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীষ সরকার, সদস্য মৃণাল সরকার এই উন্নয়নমূলক কাজের সূচনা করেন। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, নিকাশির সমস্যার কারণে পেত্নীদিঘি থেকে হাটখোলা পর্যন্ত ২০০ মিটার কভার ড্রেনের কাজ শুরু করেছে জেলা পরিষদ। রাজ্য সরকারের ৫ এসএফসি তহবিল থেকে প্রায় ১৪ লক্ষ টাকা বরাদ্দে কাজটি হবে। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার বলেন, মালিগাঁও পঞ্চায়েতের পেত্নীদিঘি থেকে হাটখোলা রাজ্য সড়কের পাশেই কভার ড্রেনের কাজ শুরু হল। এক মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ