সংবাদদাতা, বহরমপুর: চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মঙ্গলবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে শিয়ালদহ লালগোল শাখার উপর বহরমপুর থানার কাশিমবাজার স্টেশন সংলগ্ন এলাকায়। মৃতের নাম পিন্টু দাস (৩৪)। বাড়ি বহরমপুর থানার খাগড়া এলাকার জগন্নাথ ঘাট। বহরমপুর জিআরপি থানার পুলিস দ্রুত রেল লাইন থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জিআরপি।



