Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কুয়াশা থাকলেও শীতের দেখা নেই, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

কুয়াশা থাকলেও শীতের দেখা নেই, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘মাঘের শীত বাঘের গায়ে’ আপাতত এই প্রবাদে ভরসা করতে পারছে না কলকাতাবাসী। কারণ দেখতে দেখতে মাঘের দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গেলেও কলকাতায় ঠান্ডার দেখা নেই। আজ, বুধবার সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই তা কেটে গিয়েছে। এমনকি তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে বলে জানা যাচ্ছে।
Advertisement
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, বুধবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ডিগ্রি ও ১৬ ডিগ্রি। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি। অর্থাৎ গতকালের তুলনায় আজ সামান্য নামতে পারে তাপমাত্রা। যদিও, হাড়কাঁপুনি ঠান্ডার আশা একেবারেই নেই।
শীতের এমন মুখচোরা পরিস্থিতিতে তিন দিন পরেই রয়েছে সরস্বতী পুজো। বাঙালি চার-পাঁচ বছর আগেও এই দিন দাঁতকপাটি ঠান্ডা সহ্য করে এসেছে। তবে এবার সরস্বতী পুজোয় ঠান্ডার তেমন প্রকোপ দেখার সম্ভাবনা কম। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সতর্কতা থাকবে। তবে, রবিবার সরস্বতী পুজোতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে বলেই মনে করছে হাওয়া অফিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ