Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুয়াশায় বাইক দুর্ঘটনায় মৃত দুই

কুয়াশায় বাইক দুর্ঘটনায় মৃত দুই
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: মঙ্গলবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কের মঙ্গলবাড়ি নারায়ণপুরে ঘন কুয়াশার জেরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে  দু’জনের। একজন আশঙ্কাজনক অবস্থায় জেলা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি। মৃতদের নাম সোমনাথ ঘোষ ও সৌরভ রায়। তাদের বাড়ি নারায়ণপুর এবং খৈহাট্টা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনজনের বয়স আঠারোর কম। বাইক নিয়ে নারায়ণপুরে বিয়ে বাড়ি যাওয়ার সময় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে তারা। দ্রুত তাদের উদ্ধার করে মালদহ মেডিক্যালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকেরা সোমনাথকে মৃত বলে ঘোষণা করেন। পরে চিকিৎসা চলাকালীন সৌরভের মৃত্যু হয়।  স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সুজিত দাস বলেন, থানায় অভিযোগ হয়েছে। তাতে লেখা হয়েছে নারায়ণপুরে তিনজন সড়কের বাঁদিক ধরে যাচ্ছিল। সেই সময় একটি বেপরোয়া গাড়ি তাদের ধাক্কা মারে। মালদহ থানার পুলিস জানিয়েছে, কুয়াশার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। অভিযোগ খতিয়ে দেখা হবে। গত সোমবার গাজোলে কুয়াশার জন্য দুর্ঘটনায় তুলসীডাঙ্গার বাসিন্দা বুদ্ধ সাহার (৩২) মৃত্যু হয়েছিল। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, ৫১২ নম্বর জাতীয় সড়ক ধরে ফেরার সময় ঘন কুয়াশার জন্য বুদ্ধ বাইক দুর্ঘটনার শিকার হন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরপর দুর্ঘটনার পর কুয়াশায় ধীরগতিতে বাইক চালানোর পরামর্শ দিচ্ছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ