Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ কোকরাঝাড়ে কেএসডিসি’র বৈঠক, নজর গোয়েন্দাদের

ভোটের আগে পৃথক রাজ্যের দাবিকে কেন্দ্র করে ফের তৎপর বিভিন্ন কামতাপুরী সংগঠন।

আজ কোকরাঝাড়ে কেএসডিসি’র বৈঠক, নজর গোয়েন্দাদের
  • ২৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ধূপগুড়ি: ভোটের আগে পৃথক রাজ্যের দাবিকে কেন্দ্র করে ফের তৎপর বিভিন্ন কামতাপুরী সংগঠন। কেএলও চিফ জীবন সিংহ ইস্যু এবং পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে আজ, মঙ্গলবার অসমের কোকরাঝাড়ে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল বা কেএসডিসি। ওই বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে পৃথক রাজ্যের দাবিতে সরব একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে। 

Advertisement

কয়েক মাস আগেই বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন একজোট হয়ে গঠন করে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। এবার আন্দোলন আরও জোরদার করতে কেএসডিসি’র উদ্যোগে কোকরাঝাড়ের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে জিসিপির নেতা বংশীবদন বর্মন, কামতাপুর পিপলস পার্টি, প্রগ্রেসিভ পার্টি সহ একাধিক সংগঠনকে। 
বৈঠকে ভোটের আগে আন্দোলনের রূপরেখা, রাজনৈতিক ইস্যু এবং রাজ্য দাবির ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করা হবে বলে সংগঠন সূত্রে খবর। কেএসডিসি’র মুখপাত্র তপতি মল্লিক জানিয়েছেন, অসমে সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সকল সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে। 
এদিকে, কোকরাঝাড়ে এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ