Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোয়ার্টার ফাইনালে পৌঁছল নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব

কোয়ার্টার ফাইনালে পৌঁছল নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: পুরসভা পরিচালিত সকার কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে জয়ী হল নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব। বুধবার দুপুরে নবদ্বীপ পুরসভার বিবেকানন্দ স্টেডিয়ামে তারা ৪-২ গোলের ব্যবধানে পূর্ব বর্ধমানের দামোদর পাড়া আদিবাসী মা মনসা ক্লাবকে হারিয়ে দেয়। তারা টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে সপ্তর্ষি ক্লাবের।  এদিন কোনও দলেই বিদেশি খেলোয়াড় ছিল না। প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণ বেশি ছিল নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাবের। প্রথমার্ধে পরপর তিনটি গোল করে অ্যাথলেটিক ক্লাব। প্রথমার্ধের শেষ সময়ে একটি গোল পরিশোধ করে আদিবাসী মা মনসা ক্লাব। প্রথমার্ধে খেলার ফলাফল ৩-১ এগিয়ে থাকে অ্যাথলেটিক ক্লাব। দ্বিতীয়ার্ধে আদিবাসী মা মনসা ক্লাব তাদের দ্বিতীয় গোল করে। খেলার ফল ৩-২ হয়। এরপর পাল্টা আক্রমণ থেকে আরও একটি গোল করে অ্যাথলেটিক ক্লাব। শেষপর্যন্ত ৪-২ গোলে জয়ী হয় অ্যাথলেটিক ক্লাব। 
Advertisement
সম্পর্কিত সংবাদ