Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কর্তৃপক্ষের শোকজ নোটিস প্রত্যাহারের দাবি খড়্গপুর আইআইটির শিক্ষকদের

কর্তৃপক্ষের শোকজ নোটিস প্রত্যাহারের দাবি খড়্গপুর আইআইটির শিক্ষকদের
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: সংগঠনের সাধারণ সম্পাদক সহ পাঁচ কর্মকর্তাকে দেওয়া শোকজ নোটিস প্রত্যাহারের দাবি জানাল খড়্গপুর আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন। এমনকী তাঁদের বিরুদ্ধে কোনও রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। নোটিস প্রত্যাহার না করা হলে তাঁরা আমরণ অনশেনে যাবেন বলেও হুমকি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আইআইটির এসএন বোস অডিটোরিয়ামে সংগঠনের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার সেই সিদ্ধান্তের কথা আইআইটির ডিরেক্টরকে জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে প্রায় আশিজন শিক্ষক সই করেছেন। আইআইটি কর্তৃপক্ষ সূত্রে খবর, এরকম একটা চিঠি রেজিস্ট্রারের দপ্তরে এসেছে। সেটা গ্রহণ করা হয়েছে। তবে কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। 
Advertisement
জানা গিয়েছে, কিছুদিন আগে সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ তুলে কেন্দ্রের মানব উন্নয়ন মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছিল। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায়। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়। তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি দেবাশিস চৌধুরী সেই চিঠির পরিপ্রেক্ষিতে খোলা চিঠিও বিলি করেছিলেন। সূত্রের খবর, এরপরই আইআইটি কর্তৃপক্ষ সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক অমলকুমার দাস সহ আরও চারজন কর্মকর্তাকে শোকজ নোটিস পাঠায়। 
জানা গিয়েছে, ওই দিন সংগঠন সিদ্ধান্ত নেয়, কর্তৃপক্ষকে শোকজ নোটিস প্রত্যাহার করতে হবে এবং কোনও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকতে হবে। সোমবারের মধ্যে এই দাবি মানা না হলে তাঁরা আমরণ অনশনে বসবেন। 
সম্পর্কিত সংবাদ