Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কার্তিকের লড়াই ঘিরে ব্যাপক জনজোয়ার পলাশীপাড়ায়

কার্তিকের লড়াই ঘিরে ব্যাপক জনজোয়ার পলাশীপাড়ায়
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: বুধবার কার্তিক লড়াই দেখতে জনজোয়ার নামল পলাশীপাড়ায়। এদিন সকাল  থেকে শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা। বিকেল থেকে শহরের রাস্তার দু’পাশে কালো মাথার ভিড় জমে। পুজো উদ্যোক্তারা মণ্ডপ থেকে শোভাযাত্রা করে জলঙ্গী নদীতে  প্রতিমা বিসর্জন করে। প্রত্যেক শোভাযাত্রায় ছিল বিভিন্ন ধরনের বাজনা সহ সুসজ্জিত ট্যাবলো, সামাজিক সচেতনতার প্রচার। এই বিসর্জনে যাতে কোনও বিশৃঙ্খলা না হয় তারজন্য ছিল কঠোর পুলিসি ব্যবস্থা। 
Advertisement
পলাশীপাড়ার  সব চেয়ে বড় উৎসব কার্তিক  পুজো। ছোটবড় মিলিয়ে ৬০টি পুজো হয়। সেরা পুজোগুলিকে পঞ্চায়েত পুরস্কার দেবে বলে ঘোষণা করেছে। এই পুরস্কার পাওয়ার জন্য থিম ও আলোক সজ্জা নিয়ে প্রতিযোগিতায় নেমেছিল পুজো কমিটিগুলি। সেইভাবে বিসর্জনের শোভাযাত্রায় একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা হয়। এদিন সকাল থেকে রাস্তার পাশে জায়গা দখল শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা দেখার জন্য। মানুষ জলের বোতল, টিফিন নিয়ে বসে পড়ে। তাঁরা সব বিসর্জনের শোভাযাত্রা দেখে তবে বাড়ি ফেরেন। শুধু এলাকার মানুষ নয়, এই শোভাযাত্রা দেখতে আশেপাশের গ্রাম থেকে মানুষ চলে আসে। পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক পুজো কমিটিকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। সেই সময় মেনে প্রত্যেক পুজো কমিটি তাঁদের শোভাযাত্রা বের করেছে।  
সম্পর্কিত সংবাদ