Bartaman Logo
২৭ মে, ২০২৬

কার্তিকের বিপরীতে শ্রীলীলা? 

কার্তিকের বিপরীতে শ্রীলীলা? 
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
করণ জোহর প্রযোজিত ছবিতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। রমকম ঘরানার এই ছবির নাম ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’। বড়দিনের মরশুমে ছবির ঘোষণা করা হয়েছিল। তারপর থেকেই প্রশ্ন উঠছিল কে থাকবেন কার্তিকের বিপরীতে? এবার সামনে এল অভিনেত্রীর নাম। শোনা যাচ্ছে, কার্তিকের বিপরীতে থাকবেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। সম্প্রতি ‘পুষ্পা ২’ ছবিতে তাঁর আইটেম ডান্স প্রশংসিত হয়েছে। তারপর থেকেই পরিচালক-প্রযোজকদের নজরে নায়িকা। জল্পনা, তিনিই থাকবেন কার্তিকের বিপরীতে। যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ