সংবাদদাতা, হবিবপুর: কার্তিকপুজোকে কেন্দ্র করে ১৫ দিনব্যাপী মেলা হচ্ছে হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর এলাকায়। এখানে কার্তিকের ৬ টি মাথা ও ১২ টি হাত। ৬ মাথার কার্তিক দর্শনে জেলা ও জেলার বাইরে থেকে প্রচুর মানুষ চাঁদপুরে আসেন। পুজো কমিটির সদস্য তপন সিংহ বলেন, তিনদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এরপর আটদিন ধরে চলবে যাত্রাপালা অনুষ্ঠান।



