Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ক্রেতাদের সচেতন করতে প্রচার ফরচুনের

ক্রেতাদের সচেতন করতে প্রচার ফরচুনের
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : আপনি কি পরিমাণে কম পাচ্ছেন, কিন্তু বেশি দাম দিচ্ছেন? এই মর্মেই প্রচার শুরু করল ফরচুন। ক্রেতাদের মধ্যে সচেতনতা বাড়াতে তাদের এই উদ্যোগ। সংস্থা জানিয়েছে, ভোজ্য তেল হিসেবে তাদের সয়াবিন তেলকে সামনে রেখেই তারা এই প্রচারপর্ব শুরু করেছে। সংস্থার কর্তাদের বক্তব্য, বহু সংস্থা প্যাকেটজাত ভোজ্য তেলের গায়ে এক লিটার পরিমাণ এবং ৯১০ গ্রাম ওজন একসঙ্গে লিখছে না। কারণ, বহু ক্ষেত্রেই তারা ৯১০ গ্রামের কম তেল দিচ্ছে। যার ফলে ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন। তাঁরা এক লিটার তেল ভেবেই প্যাকেট কিনছেন। কিন্তু আদতে ওজনে কম পাচ্ছেন। ফরচুন এই বিষয়টিতেই ক্রেতাদের সচেতন করছে। তাদের বক্তব্য, গ্রাহক যদি ভোজ্য তেলের প্যাকেটের গায়ে পরিমাপ ও ওজন দুটোই দেখে নেন, তাহলে তাঁরা ঠকবেন না। ফরচুন তেলের গুণগত মানের সঙ্গেই এই স্বচ্ছতা বজায় রাখে বলে দাবি করেছেন কর্তারা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ