সংবাদদাতা, মাথাভাঙা: ঘোকসাডাঙা থানা থেকে তিন অভিযুক্তকে মাথাভাঙা মহকুমা আদালতে নিয়ে আসার পথে দুর্ঘটনার কবলে পুলিসের গাড়ি। ঘটনায় তিন অভিযুক্ত সহ ছ’জন পুলিসকর্মী জখম হয়েছেন। স্থানীয়রা জখমদের উদ্ধার করে ঘোকসাডাঙা ব্লক প্রাথমিক হাসপাতালে পাঠান।
Advertisement
পুলিস সূত্রে খবর, চালকের পাশে বসেছিলেন এসআই অভিজিৎ সরকার। তিনি বেশি চোট পেয়েছেন। অন্য আটজনের আঘাত ততটা গুরুতর নয়। তাঁদের ঘোকসাডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য অভিজিৎবাবুকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিস জানিয়েছে, দু’টি পৃথক ঘটনায় অভিযুক্ত তিনজনকে নিয়ে মাথাভাঙায় আসছিলেন পুলিসকর্মীরা। ঘোকসাডাঙা-মাথাভাঙা রাজ্যসড়কের পাটাকামারী এলাকায় একটি ট্রাকের সঙ্গে পুলিসের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিসের গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই জখমদের উদ্ধার করে ঘোকসাডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। গাড়িতে তিন অভিযুক্ত সহ নয়জন ছিলেন। সবারই চোট লেগেছে।
এব্যাপারে মাথাভাঙার মহকুমা পুলিস আধিকারিক সমরেণ হালদার বলেন, ঘোকসাডাঙা থানায় দুটি পৃথক ঘটনায় ধৃত তিনজনকে এদিন মহকুমা আদালতে নিয়ে আসা হচ্ছিল। পথে পাটাকামারী এলাকায় রাস্তার বাঁকে একটি ট্রাকের সঙ্গে পুলিসের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। চালক সহ ছয়জন পুলিসকর্মী ছিলেন। সবারই আঘাত লেগেছে। আমাদের একজন এসআই গুরুতর চোট পেয়েছেন। বাকিদের আঘাত তেমন গুরুতর নয়। ঘোকসাডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর এসআইকে কোচবিহারে নিয়ে যাওয়া হয়েছে। কিছু জন ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন। আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।