Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্রসিং বন্ধ করায় তুমুল বিক্ষোভ

ক্রসিং বন্ধ করায় তুমুল বিক্ষোভ
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: জাতীয় সড়কে ক্রসিং বন্ধ করায় বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। রূপাহার থেকে ডালখোলা পর্যন্ত ৩৪ নং জাতীয় সড়কের ফোর লেন সম্প্রসারণের কাজ প্রায় শেষ। করণদিঘি ও রায়গঞ্জ থানা এলাকায় বাসস্ট্যান্ড সহ বেশকয়েকটি জায়গায় রাস্তা পারাপারের জন্য ক্রসিং খোলা রাখা হয়েছিল। কর্তৃপক্ষ সেগুলি বন্ধ করে দেওয়ায় শনিবার বিক্ষোভ দেখান করণদিঘির সাধনপুর সহ কয়েকটি এলাকার লোকজন। করণদিঘির বাসিন্দা কাজল ওঁরাও জানিয়েছেন, ক্রসিং বন্ধ করে দেওয়ায় সড়কের দু’পাশের বাসিন্দাদের ফসল বাড়িতে নিয়ে যেতে অসুবিধা হবে। প্রায় তিন কিলোমিটার ঘুরপথে যেতে বাড়তি খরচ হবে আমাদের। সেজন্যই বিক্ষোভ দেখানো হয়েছে।
Advertisement
ঠিকাদার সংস্থার আধিকারিক শৌভিক ভৌমিক জানিয়েছেন, পথ নিরাপত্তার জন্যই ক্রসিং বন্ধ করা হচ্ছে। রূপাহার থেকে ডালখোলা পর্যন্ত মোট ১৪ টি ক্রসিং খোলা থাকবে। ছোট ও বড় রাস্তা পারাপারের ২০টি ক্রসিং বন্ধ করে দেওয়া হবে। সাধারণ মানুষজন বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু প্রশাসনের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ