Bartaman Logo
১০ জুন, ২০২৬

কর্পোরেটদের ৫ বছরে ৭.৭৪ লক্ষ কর রিবেট দিয়েছে কেন্দ্র

কর্পোরেটদের ৫ বছরে ৭.৭৪ লক্ষ কর রিবেট দিয়েছে কেন্দ্র
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: কৃষক ও আম আদমিকে নিয়ে কোনও মাথা ব্যথা নেই। অথচ কর্পোরেট ‘বন্ধু’দের তুষ্ট করতে মুখিয়ে মোদি সরকার। এমনই অভিযোগ করে থাকে বিরোধীরা। গত দশ বছরে ব্যাঙ্কগুলি ১২ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করেছে। যার সবথেকে বেশি লাভ ঘরে তুলেছে কর্পোরেট সংস্থাগুলি। এখানেই শেষ নয়, ট্যাক্স রিবেটের মাধ্যমে কর্পোরেট সংস্থাগুলিকে বিপুল টাকা ছাড় দিচ্ছে কেন্দ্র। গত পাঁচ বছরে যার পরিমাণ ৭ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা। রাজ্যসভায় এমনই জানিয়েছে কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রক। যদিও কর্পোরেটকে এই বিপুল সুবিধা দিয়ে অর্থনীতির কী উপকার হয়েছে? কত চাকরি হয়েছে? এই প্রশ্নের কোনও সদুত্তর সরকারের তরফে মেলেনি।  
Advertisement
কেরলের সাংসদ জে বি মাথের হিসহামের প্রশ্নের জবাবে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হর্ষ মালহোত্রা জানিয়েছেন, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ অ্যাসেসমেন্ট ইয়ার, এই পাঁচ বছরের মধ্যে সবথেকে বেশি ১ লক্ষ ৬৩ হাজার কোটি টাকার বেশি কর রিবেট দেওয়া হয়েছে ২০১৯-২০-তে। আর কর্পোরেট সংস্থাগুলিকে সবথেকে কম রিবেট পেয়েছে ২০২১-২২ মূল্যায়ণ বছরে। যার পরিমাণ ছিল ১ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা।
কর্পোরেট ক্ষেত্রকে ট্যাক্স রিবেট দেওয়ার ফলে দেশের অর্থনীতি কতটা লাভবান হয়েছে, তা কি মূল্যায়ন করে দেখা হয়েছে? এর ফলে কতজন কাজ পেয়েছেন? জানতে চেয়েছিলেন জনৈক সাংসদ। এই প্রশ্নের কোনও উত্তর দেননি মন্ত্রী। এই সংক্রান্ত কোনও তথ্য মন্ত্রকের কাছে নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ