নাগপুর: করুণ নায়ারের দুরন্ত ফর্ম অব্যাহত। রনজি ট্রফির ফাইনালে বিদর্ভের দ্বিতীয় ইনিংসে তাঁর শতরানের সৌজন্যে চালকের আসনে হোম টিম। চতুর্থ দিনের শেষে অক্ষয় ওয়াদেকরের দলের সংগ্রহ ৪ উইকেটে ২৪৯। তাদের লিড এখন ২৮৬ রানের। ১০টি চার ও ২টি ছক্কা সহ ২৮০ বলে ১৩২ রানের ইনিংস খেলে ক্রিজে আছেন করুণ নায়ার। তাঁর সঙ্গী ক্যাপ্টেন অক্ষয় (ব্যাটিং ৪)। রবিবার, ফাইনালের শেষ দিনে ম্যাচ ড্র হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হবে বিদর্ভ।



