Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কীর্ণাহারে প্রয়াত জওয়ানকে শেষ শ্রদ্ধা সিআরপিএফের

কীর্ণাহারে প্রয়াত জওয়ানকে শেষ শ্রদ্ধা সিআরপিএফের
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা শান্তিনিকেতন: ছুটিতে বাড়ি এসে অসুস্থতার কারণে কীর্ণাহারের পরোটা গ্রামের সিআরপিএফ জওয়ান সোমনাথ চট্টোপাধ্যায়ের(৩৮) অকালমৃত্যু হয়েছে। তিনি অরুণাচল প্রদেশে কর্মরত ছিলেন। রবিবার সিআরপিএফের তরফে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। ২৪ নভেম্বর সোমনাথবাবু ছুটিতে বাড়ি আসেন। তারপর ২৮ নভেম্বর হঠাৎ অসুস্থতা অনুভব করেন। সেদিনই তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বর্ধমানে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি প্যানক্রিয়াটাইটিস রোগে আক্রান্ত হয়েছিলেন। শনিবার বর্ধমানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রবিবার ময়নাতদন্তের পর তাঁর দেহ কীর্ণাহারে নিয়ে আসা হয়। পরে তাঁর আদি বাড়ি পরোটা গ্রামে জওয়ানের দেহ এনে শেষ শ্রদ্ধা জানায় সিআরপিএফ। সেখানে কয়েকহাজার গ্রামবাসী উপস্থিত ছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ