Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

করণদিঘিতে আত্মঘাতী পান বিক্রেতা

করণদিঘিতে এক পান বিক্রেতার ঝুলন্ত দেহ উদ্ধার হল। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে। পুলিস সূত্রে খবর, মৃত রামধনু ঘোষ (২৭) পান্ডেপুর এলাকার বাসিন্দা। করণদিঘি বাসস্টপ এলাকায় পানের গুমটি ছিল রামধনুর।

করণদিঘিতে আত্মঘাতী পান বিক্রেতা
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: করণদিঘিতে এক পান বিক্রেতার ঝুলন্ত দেহ উদ্ধার হল। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে। পুলিস সূত্রে খবর, মৃত রামধনু ঘোষ (২৭) পান্ডেপুর এলাকার বাসিন্দা। করণদিঘি বাসস্টপ এলাকায় পানের গুমটি ছিল রামধনুর। এদিন সকালে পরিবারের লোকজন দেখতে পায়,  শোবার ঘরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। পুলিস দেহটি উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
Advertisement
মৃতের বাবা ধানু ঘোষ বলেন, বেশ কিছুদিন থেকে ছেলে মানসিক অবসাদে ভুগছিল। অবশেষে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল। ঘটনার তদন্ত করছে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ