সংবাদদাতা, করণদিঘি: উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের সাতভেটি গ্ৰামে শুক্রবার রাসমেলার উদ্বোধন হল। এবছর ৪১তম বর্ষ রাস উৎসব। মেলা কমিটির সম্পাদক সুবোধ কুমার সিংহ বলেন, চার দিন ধরে রাসমেলা চলবে। হরিনাম সংকীর্তন সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। করণদিঘি ব্লকে সহ পার্শ্ববর্তী বিহার থেকে প্রচুর লোকজন মেলায় আসে। শুক্রবার এই রাসমেলার উদ্বোধন করেন উওর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। এছাড়াও উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল ও বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী সহ আইসি সঞ্জয় ঘোষ।



