সংবাদদাতা, করণদিঘি: টোটো ও বাইকের সংঘর্ষে গুরুতর জখম হলেন চার যুবক। বাইকে থাকা জখম যুবকরা হলেন বিকাশ সিং, লবানু সিংহ ও ধনেশ্বর সিংহ। তাঁদের বাড়ি করণদিঘি থানার যাদবপুর ও চাঁপাইচণ্ডী গ্ৰামে। জখম টোটো চালকের নাম পলাশ মল্লিক। বাড়ি টুনিভিটায়। সোমাবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার ৩৪নং জাতীয় সড়কের ক্ষেত্রাবাড়িতে। জখমরা সকলেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করণদিঘি থানার পুলিস দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।



