নিজস্ব প্রতিনিধি, মালদহ: কার্নিভালের বাজেট বাড়াল ইংলিশবাজার পুরসভা। ২৫ ডিসেম্বর থেকে এই কার্নিভাল শুরু হবে। চলবে প্রায় একসপ্তাহ। কার্নিভালকে কেন্দ্র করে সেজে উঠছে ইংলিশবাজার শহর। আজ, শুক্রবার মাঠ অনুষ্ঠানের মাঠ পরিদর্শনে যাবেন প্রশাসনিক কর্তারা। জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হবে।
Advertisement
ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, কার্নিভালের জন্য পুরসভা এবছর ১৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। গতবছর এই বরাদ্দ ছিল ১০ লক্ষ।
যদিও পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই কার্নিভালের পিছনে খরচ হয় কমপক্ষে দেড় কোটি টাকা। অনুষ্ঠানের বাকি খরচের কিছুটা বিজ্ঞাপন এবং কিছুটা শুভানুধ্যায়ীদের সহযোগিতার মাধ্যমে করা হয়।
পুরসভার উদ্যোগে ২০১৮ সাল থেকে ইংলিশবাজারে কার্নিভাল শুরু হয়। প্রতিবছর ডিসেম্বরের শেষ সপ্তাহে এই শীতকালীন কার্নিভাল হয়। ২৫ ডিসেম্বরের সন্ধ্যায় কার্নিভালের সূচনা করবেন জেলাশাসক, পুলিস সুপার, পুর চেয়ারম্যান সহ শহরের বিশিষ্টরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইংলিশবাজার শহরে কার্নিভালের জনপ্রিয়তা এতটাই বেশি যে প্রতিদিন সন্ধ্যায় গড়ে ২৫ হাজার মানুষের ভিড় হয়। গতবছরের মতো এবারও রামকৃষ্ণ মিশনের পাশের মাঠে কার্নিভাল হবে। এবছর প্রায় পঞ্চাশটি স্টল তৈরি করছে পুরসভা। এক একটি স্টলের ভাড়া ১০ থেকে ২০ হাজার টাকা। প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বাইরের শিল্পীদের অনুষ্ঠান থাকবে। এবছর অন্তরা মিত্র, ইমন চক্রবর্তীর মতো শিল্পীরা আসবেন। থাকছে ব্যান্ডও।