নিজস্ব প্রতিনিধি, মালদহ: আরও বেশি সংখ্যায় পরিযায়ী শ্রমিকদের কর্মসাথী প্রকল্পে অর্ন্তভুক্ত করতে বিশেষ কর্মশালা হল ইংলিশবাজার শহরের টাউন হলে। জেলা প্রশাসন ও শ্রমদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মশালা হয় মঙ্গলবার।
Advertisement
শ্রমদপ্তর ও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কর্মসাথী প্রকল্পে ইতিমধ্যে মালদহ জেলার ২ লক্ষ ৭০ হাজার পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়েছে। যাঁদের মধ্যে ৪০ জন মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে এখনও পর্যন্ত মোট ৮০ লক্ষ টাকা সাহায্য করা হয়েছে। নতুন আরও ৩২টি মৃতের পরিবার বিমার টাকার জন্য আবেদন করেছে।
শ্রমদপ্তর সূত্রে খবর, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার কাজ এখনও চলছে। ইংলিশবাজার শহরের টাউন হলে আয়োজিত এদিনের অনুষ্ঠানে জেলার ১৪৬ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, ১৫ টি ব্লকের ব্লক এক্সটেনশন অফিসার এবং শ্রমদপ্তরের ২৪০ জন সেল্ফ এমপ্লয়েড লেবার অর্গানাইজারকে (এসইএলও) ডাকা হয়। ‘কর্মসাথী’ প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের নাম কীভাবে নথিভুক্ত করা হবে, সে সম্পর্কে কর্মশালায় তাঁদের অবগত করা হয়।
মালদহ জেলার যুগ্ম শ্রম আধিকারিক তানিয়া দত্ত বলেন, এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করার সময় প্রধানদের বিশেষভাবে সহযোগিতা প্রয়োজন। কারণ, পরিযায়ী শ্রমিকের এমপ্লয়মেন্ট সার্টিফিকেট তাঁরাই ইস্যু করবেন। তাই এদিন তাঁদের প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানানো হয়। মালদহ জেলার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এসইএলও বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা ও কর্মসাথী প্রকল্পের ফর্ম নিয়ে নির্মাণ শ্রমিকদের কাছে যাচ্ছে। প্রকল্পের সুবিধে বুঝিয়ে সেখানেই তাঁদের ফর্ম পূরণ করে দেওয়া হচ্ছে। প্রকল্পে নাম নথিভুক্ত করতে প্রয়োজনীয় নথিপত্র নেওয়া হচ্ছে বা পরে পরিচয় পত্র সহ তাঁদের যোগাযোগ করতে বলা হচ্ছে। জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া জানান, বিগত বছরগুলিতে দুয়ারে সরকার শিবিরে নির্দিষ্ট পোর্টালে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা হয়েছে।