সংবাদদাতা, ফালাকাটা: দলীয় কর্মসূচির তালিকা ক্যালেন্ডার আকারে প্রকাশ করল ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতি প্রকাশ চিকবরাইকের নির্দেশে শনিবার এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়। এতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন দিনের বিভিন্ন এলাকার কর্মসূচি উল্লেখ করা হয়েছে। ১৮টি ওয়ার্ডে বিভিন্ন বুথে বৈঠক ও সমস্যা শুনবেন একটি প্রতিনিধি দল। সেই সমস্যা শুনে ২০২৫সালের মধ্যে তা সমাধান করা হবে। পাশাপাশি এলাকায় জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে প্রবীণ কর্মী ও নতুন ভোটারদের সংবর্ধনা দেওয়া হবে বলে টাউন ব্লক সভাপতি শুভব্রত দে জানান।



