সংবাদদাতা, হলদিবাড়ি: সোমবার বিকেলে হলদিবাড়ি ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের আহ্বানে কর্মীসভা হল। যার নাম দীক্ষা। কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী সুচিস্মিতা দেবশর্মা, তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সম্পাদিকা অঙ্কিতা অধিকারী, মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, তৃণমূল কংগ্রেসের হলদিবাড়ি ব্লক মহিলা সভানেত্রী মীরা রায়, হলদিবাড়ি শহর সভানেত্রী পূরবী রায়প্রধান।



