Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

করিমপুর প্রিমিয়ার লিগে প্রথম শতরান রাজ্জাকের

করিমপুর প্রিমিয়ার লিগে প্রথম শতরান রাজ্জাকের
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করিমপুর: জামতলা নবারুণ সংঘ পরিচালিত করিমপুর প্রিমিয়ার লিগে প্রথম শতরান করলেন মেঘনা জাম প্যাক ইলেভেনের রাজ্জাক খান। শনিবার লিগের ষষ্ঠ ম্যাচে এই টিম প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট খুইয়ে ২২১ রান করে। জবাবে করিমপুর গোল্ড ইলেভেন সব উইকেট হারিয়ে মাত্র ১০৭রান তোলে। এদিন লিগের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫২ বলে ১০০ রানে অপরাজিত থাকেন রাজ্জাক। এছাড়া, দলের পুষ্পেন্দু বিশ্বাস ৪১ ও বিশ্বজিৎ মণ্ডল ৩৮ রান করেন। গোল্ড ইলেভেনের বোলার স্বপ্নেন্দু দাস তিনটি  উইকেট নেন। তিনি ব্যাট হাতে ৩৩ রানও করেন। মেঘনা জাম প্যাকের বিশ্বজিৎ মণ্ডল চার উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ হন রাজ্জাক খান। লিগের প্রথম সেমিফাইনালে মেঘনা জাম প্যাক ইলেভেন বনাম অভয়পুর সুপার কিংস্ ও দ্বিতীয় সেমিফাইনালে টিভিএস ওয়ারিয়র্স বনাম মুসকান রাইস শপ ইলেভেন একে অপরের মুখোমুখি হবে। বৃহস্পতিবার ফাইনাল খেলা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ