Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

করিমপুর প্রিমিয়ার লিগ ক্রিকেটে প্রথম সেমিফাইনালে জয়ী মেঘনা জাম প্যাক

করিমপুর প্রিমিয়ার লিগ ক্রিকেটে প্রথম সেমিফাইনালে জয়ী মেঘনা জাম প্যাক
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করিমপুর: জামতলা নবারুণ সঙ্ঘ পরিচালিত করিমপুর প্রিমিয়ার লিগের প্রথম সেমিফাইনালে সোমবার প্রথম সেমিফাইনালে মেঘনা জাম প্যাক ৫ উইকেট জয়লাভ করে প্রতিযোগিতার ফাইনালে ওঠে। এদিন প্রতিপক্ষ অভয়পুর সুপার কিংস ইলেভেন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৮ ওভারে ৯৮ রান করে। জবাবে মেঘনা জাম প্যাক ইলেভেন ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। অভয়পুর সুপার কিংসের বিশ্বদীপ সরকার ৪ উইকেট পান এবং মেঘনা জাম প্যাকের রাজ্জাক খান ৩৯ ও ফরিদ শেখ ২৯ রানে অপরাজিত থাকেন। রাজ্জাক খান ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে টিভিএস ওয়ারিয়ার্স নির্ধারিত ১৮ ওভারে ১১০ রানে অলআউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে মুসকান রাইস সপ ইলেভেন ১৮ ওভারে ৯৩ রানে সকলে আউট হয়ে যাওয়ায় টিভিএস ওয়ারিয়ার্স ১৭ রানে জয়লাভ করে। ইয়াসিন খান ও চিরঞ্জিত মণ্ডল ৩ টি করে উইকেট পান।   ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চিরঞ্জিত মণ্ডল। আগামী বৃহস্পতিবার মেঘনা জাম প্যাক ও টিভিএস ওয়ারিয়ার্স দুই ডল করিমপুর প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ