সংবাদদাতা, করিমপুর: করিমপুর জামতলা নবারুন সঙ্ঘ পরিচালিত করিমপুর প্রিমিয়ার লিগের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিনের প্রথম খেলায় কুচাইডাঙ্গা মুসকান রাইস সপ ইলেভেন ৮৮ রানে জয়লাভ করে। তারা করিমপুর গোল্ড ইলেভেনের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ১৯৫ রান করে। জবাবে করিমপুর গোল্ড ইলেভেন ১০৭ রানে সকলে আউট হয়ে যায়। মুসকান রাইসের মহবুল শেখ ২৪ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অপরদিকে দ্বিতীয় খেলায় উত্তর-কৃষ্ণপুর ষষ্ঠী সঙ্ঘ টসে জিতে জয় প্রথমে ব্যাট করে এবং নির্ধারিত ২০ ওভারে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে যায়। বিপক্ষে ব্যাট করতে নেমে টিভিএস ওয়ারিয়ার্স ৩ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় এবং ৭ উইকেটে জয়লাভ করে।



