Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

করিমপুরে বাইকের ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু

করিমপুরে বাইকের ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করিমপুর: শনিবার করিমপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম প্রবীর মণ্ডল(৫৫)। বাড়ি হোগলবেড়িয়ার রায়নগর গ্রামে। জানা গিয়েছে, শনিবার রাতে রায়নগরে প্রবীরবাবু করিমপুর-বহরমপুর সড়ক পার হচ্ছিলেন। সেই সময় একটি বাইক তাঁকে সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রবিবার দেহটি ময়নাতদন্ত হয়। বাইকটি আটক করেছে পুলিস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ উত্তেজনা ছড়ায়। কিছু মানুষ বিক্ষোভও দেখাতে শুরু করেন। পরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্র করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ