Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

করিমপুরে বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপ, ধৃত ১

করিমপুরে বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপ, ধৃত ১
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, করিমপুর: বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপে একজন জখম হয়েছে। শুক্রবার রাতে করিমপুরের পাট্টাবুকায় এঘটনা ঘটে। অভিযুক্ত রকি প্রামাণিককে পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, পাট্টাবুকায় বড় রাস্তার ধারে রকির বাড়ি। তার বাড়ির পাশের গলিতে প্রসেনজিৎ থাকে। বৃহস্পতিবার প্রসেনজিৎ বাইকে চেপে বাড়ি ফেরার সময় রকির বেড়ার সঙ্গে লেগে বেড়াটি কিছুটা ভেঙে যায়। এনিয়ে ঝগড়া শুরু হলে উভয়ই একে অপরকে গালিগালাজ করে। পড়শিরা তাদের ঝগড়া থামান। অভিযোগ, শুক্রবার রাতে যখন প্রসেনজিৎ বাড়ি ফিরছিল, তখন অন্ধকারের মধ্যে আচমকা তাকে ধারালো অস্ত্রের কোপ মারে রকি। জখম প্রসেনজিৎকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবার রকি ও তার বাড়ির পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করে। এরপরই পুলিস রকিকে গ্রেপ্তার করেছে।
Advertisement
আগুনে ছাই পানের বরজ: শুক্রবার রাতে হোগলবেড়িয়ায় পৃথক দু’টি অগ্নিকাণ্ডে প্রায় চার বিঘা জমির পানের বরজ পুড়ে গিয়েছে। দমকল সূত্রে খবর, হোগলবেড়িয়া থানার আরবপুর শ্মশানপাড়ায় মিলন প্রামাণিকের প্রায় দেড় বিঘা জমির পানের বরজে আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। শেষে করিমপুর থেকে দমকলবাহিনী গিয়ে আগুন নেভায়। তবে আগুন নেভার আগেই পানের বরজের প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে। অপর ঘটনাটি ওই থানার হরিপুরে ঘটেছে। সেখানেও প্রায় আড়াই বিঘা জমির পানের বরজ পুড়ে গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ