Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেরলে গিয়ে দুষ্কৃতী খপ্পরে, টাকা দিয়ে ছাড়া পেলেন ধূপগুড়ির দুই

কেরলে গিয়ে দুষ্কৃতী খপ্পরে, টাকা দিয়ে ছাড়া পেলেন ধূপগুড়ির দুই
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: কেরলে কর্মরত পরিযায়ী শ্রমিককে আটকে রেখে মারধর। মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে টাকা দাবি। অবশেষে দাবি মতো টাকা পাঠানোর পর এই যাত্রায় দুই যুবককে ছেড়ে দেয় কেরলের দুষ্কৃতী দল। ঘটনার খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়েছে গ্রামে।
Advertisement
ধূপগুড়ি ঝাড় মাগুরমারির করিবুল ইসলাম এবং মন্দুল ইসলাম এক মাস আগে শ্রমিকের কাজ করতে কেরলে যান। তারা ২১ জনের একটি দলে ছিলেন। মঙ্গলবার সকাল নাগাদ দুই যুবকের পরিবারের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। অপরপ্রান্ত থেকে দুই যুবকের চিৎকার এবং  মারধরের আওয়াজও শোনানো হয়। পরে তাদের পরিবারের কাছে মোটা টাকা দাবি করে দুষ্কৃতীরা। না হলে পরিযায়ী শ্রমিকের দলটিকে আটকে রাখা এবং মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। দিন আনা দিন খাওয়া পরিবার দুটি সন্তানদের বাঁচাতে ধারদেনা করে ৩০ হাজার টাকা পাঠিয়ে দিলে দুষ্কৃতীর দলটি তাদের ছেড়ে দেয়। এই ঘটনা নিয়ে পরিবার দুটি ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করার জন্য ছুটে যায়। যদিও পুলিস সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করতে বলে। 
পরিযায়ী শ্রমিক মণিরুল ইসলাম কেরল থেকে ফোনে জানান, কাজের প্রলোভন দেখিয়ে একটি দুষ্কৃতীর দল জঙ্গলে আটকে রেখে আমাদের মারধর করে। বাড়ি থেকে টাকা পাঠাতে বলে। পরিযায়ী শ্রমিকের মা সান্ত্বনা পারভিন বলেন, অচেনা নম্বর থেকে ফোন আসে। তারপর মারধরের আওয়াজ শুনতে পাই। মোটা অঙ্কের টাকা পাঠাতে বলে। দুজনের জন্য ৩০ হাজার টাকা পাঠালে ওদের ছেড়ে দেয়। 
পঞ্চায়েত সদস্য তাপস ঘোষ বলেন, কাজ করতে গিয়ে দুষ্কৃতীর খপ্পরে পড়ে আমাদের এলাকার দুই যুবক। 
সম্পর্কিত সংবাদ