Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কেরলে দুর্ঘটনায় জলঙ্গি ও সাগরপাড়ার ২ শ্রমিকের মৃত্যু

কেরলে দুর্ঘটনায় জলঙ্গি ও সাগরপাড়ার ২ শ্রমিকের মৃত্যু
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: কেরলে পথদুর্ঘটনায় সাগরপাড়া ও জলঙ্গির দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতদের নাম আব্বাস মোল্লা(২৫) ও আমরুল মণ্ডল(৪০)। শনিবার বিকেলে কেরলের পাট্টুমটম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় জলঙ্গির আরও চার শ্রমিক জখম হন। তাঁরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার আব্বাস ও আমরুলের দেহ বাড়িতে পৌঁছতেই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। পুলিস জানিয়েছে, আব্বাসের বাড়ি সাগরপাড়ার টিকটিকিপাড়ায়। আমরুলের বাড়ি জলঙ্গির গলাদড়িয়ায়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ