Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা

ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি থানার ছোটকুষ্টিকুড়ি গ্রামে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ঘিরে রবিবার ব্যাপক উন্মাদনা দেখা যায়। ছোটকুষ্টিকুড়ি আদর্শ সমিতির পরিচালনায় ১৬ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। এদিন উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ খেলার মাঠের জন্য জমিদাতাদের ধন্যবাদ জানান। সেইসঙ্গে তাঁর বক্তব্যে খেলোয়াড়দের উদ্ধুদ্ধ করতেও কসুর রাখেননি। আয়োজকদের তরফে জানানো হয়েছে, সিউড়ির একটি দল সহ সিউড়ি-২ ব্লকের ছ’টি অঞ্চলের খেলোয়াড়দের নিয়ে গড়া ১৬টি দল খেলায় অংশ নিয়েছিল। এদিন চূড়ান্ত খেলা শেষে বিজয়ী ও রানার্স দলের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ