নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জেলা আন্তঃক্লাব সুপার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে শুক্রবার পান্ডাপাড়া বয়েজ ক্লাবকে হারিয়ে জয়ী হল রায়কতপাড়া স্পোটিং অ্যাসোসিয়েশন (আরএসএ)। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম ক্রিকেট সম্পাদক সন্দীপ দাশগুপ্ত জানিয়েছেন, টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরএসএ। ৩৫ ওভারে ৭ উইকেটে তারা ২০৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ২৯ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ১০৫ রান করতে সমর্থ হয় পান্ডাপাড়া বয়েজ ক্লাব। ফলে ১০৩ রানে এদিনের ম্যাচে জয়ী হয়েছে আরএসএ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আরএসএ’র ভাস্কর রায়।



