Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্রিকেট লিগে অ্যাপোলো অ্যাথলেটিক ক্লাবের সহজ জয়

ক্রিকেট লিগে অ্যাপোলো অ্যাথলেটিক ক্লাবের সহজ জয়
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমানে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সদর মহকুমা দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবারের খেলায় সহজ জয় পেয়েছে অ্যাপোলো অ্যাথলেটিক ক্লাব। এদিন শহরের রাধারানি স্টেডিয়ামে তারা ৮ উইকেটে বিধান সঙ্ঘকে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে ২৯.৫ ওভারে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় বিধান সঙ্ঘের ইনিংস। দলের মাত্র তিনজন ব্যাটার দু’অঙ্কের রান করেন। তাদের ইনিংসে অতিরিক্ত হিসেবে ১৯ রান যোগ হয়। না হলে তাদের আরও লজ্জায় পড়তে হতো। অ্যাপোলো অ্যাথলেটিক ক্লাবের করণ কুমার পাশোয়ান ৬.৫ ওভার বল করে ২২ রান দিয়ে ৪টি উইকেট নেন। রাজ সাগর ৯ রান দিয়ে তিনটি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে ২ উইকেট খুইয়ে ৮৮ রান তুলে ম্যাচ জিতে নেয় অ্যাপোলো অ্যাথলেটিক ক্লাব। সাগর টুডু ৪৮ এবং অনীশ দাস মহাপাত্র ২৪ রান করেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ