Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্রিকেট লিগে জয়ী ওয়াইএমএ  

ক্রিকেট লিগে জয়ী ওয়াইএমএ
 
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট লিগে করুণাশঙ্কর ভট্টাচার্য ফুটবল অ্যাকাডেমিকে(কেবিএফএ) বড় রানের ব্যবধানে হারাল ওয়াইএমএ। রবিবারের খেলায় ওয়াইএমএ ১৮২ রানে জয়ী হয়েছে। এদিন প্রথমে ব্যাট করতে মাঠে নেমে ওয়াইএমএর খেলোয়াড়রা নির্ধারিত ৩৫ ওভারে সাত উইকেট হারিয়ে ২৩৭ রান করে।  জয়ের জন্য ২৩৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে কেবিএফএ। কিন্তু ২৯ ওভারে দশ উইকেট হারিয়ে মাত্র ৫৫ রান করে। ওয়াইএমএর প্রণয়দেব মণ্ডল ১২২ বলে ১১০ রান করে। অন্যদিকে ওয়াইএমএর বোলার ঋত্বিক প্রামাণিক চার উইকেট পায়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, রবিরার ছুটির দিন থাকায় খেলা দেখতে মাঠে অনেক দর্শক এসেছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ