সংবাদদাতা, বহরমপুর: জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সিনিয়র প্রথম ডিভিশন লিগের খেলায় খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতিকে চার উইকেটে হারাল মুর্শিদাবাদ ক্রিকেট অ্যাকাডেমি। পাশাপাশি একই দিনে বহরমপুর স্টেডিয়ামের অপর একটি মাঠে ইন্টার ডিস্ট্রিক্ট অনূর্ধ্ব-১৪ গার্লস লিগে উত্তর ২৪ পরগনা ডিএসএর কাছে ৬ রানে হারল হাওড়া ডিএসএ।
Advertisement
সিনিয়র প্রথম ভিভিশন লিগে প্রথমে ব্যাট করতে নেমে সবুজ সঙ্ঘ সেবা সমিতি ৪৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৬৬ রান করে। গৌরব যাদব দলের হয়ে সর্বোচ্চ রান করেন। পাল্টা ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়েই জয় ছিনিয়ে নেয় মুর্শিদাবাদ ক্রিকেট অ্যাকাডেমি। পাঁচ উইকেট নিয়ে জয়ী দলের মনোজ মাহাত ম্যাচের সেরা হয়েছেন।
এদিনই ইন্টার ডিস্ট্রিক্ট গার্লস লিগের খেলায় নির্ধারিত ৩৫ ওভারে উত্তর ২৪ পরগনা ৭ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে। পাল্টা ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩০ ওভারে ১২৪ তোলে হাওড়া ডিএসএ। হাওড়া দলের স্নেহা মাহাতর ব্যক্তিগত ৭৩ রান কোন কাজেই লাগল না। জয়ী দলের তিতলি মণ্ডল ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছে।