Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্রিকেটে বহরমপুর গুডমর্নিং ক্লাবকে হারাল কাশিমবাজার

ক্রিকেটে বহরমপুর গুডমর্নিং ক্লাবকে হারাল কাশিমবাজার
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সিনিয়র প্রথম ডিভিশন ক্রিকেট লিগে বহরমপুর গুডমর্নিং ক্লাবকে ৯ উইকেটে হারাল কাশিমবাজার স্পোর্টিং অ্যাকাডেমি। বুধবার খেলাটি হয় বহরমপুর স্টেডিয়াম মাঠের দ্বিতীয় গ্রাউন্ডে। এদিন ৪৫ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে গুডমর্নিং ক্লাব ৩৫ ওভার ব্যাট করে ১০ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৯৪ রান। গুডমর্নিং ক্লাবের সাহিল শেখ সর্বোচ্চ ৪৮ রান করেন। রান চেজ করতে মাঠে নেমে ১৭ ওভারে একটি উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কাশিমবাজার স্পোর্টিং অ্যাকাডেমি। জয়ী দলের শুভজিৎ সরকার বল হাতে একাই ৪টি উইকেট নেন। অন্যদিকে, এদিন ইন্টার ডিস্ট্রিক অনূর্ধ্ব ১৫ দলের খেলায় মানভূম সিএ-কে ২ উইকেটে হারাল মুর্শিদাবাদ ডিএসএ। জেলা ক্রীড়া সংস্থার সহকারী সাধারণ সম্পাদক অসিত মণ্ডল বলেন, বৃহস্পতিবার এই মাঠে মুখোমুখি হবে খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতি ও গোরাবাজার সবুজসাথী।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ