Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কারখানায় আগুন

সোমবার ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকায় একটি গ্রিল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ওই এলাকার একটি গ্রিল কারখানা থেকে এদিন ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

কারখানায় আগুন
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সোমবার ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকায় একটি গ্রিল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ওই এলাকার একটি গ্রিল কারখানা থেকে এদিন ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরেই দমকলকে খবর দিয়ে নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান তাঁরা। ফুলবাড়ি দমকল দপ্তর থেকে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ