Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

কৃতীর সিদ্ধান্ত

অচেনা পথে হাঁটতে কি ভয় পান অভিনেত্রী কৃতী শ্যানন? জীবনে যা কখনও করেননি, মনের জোরকে সঙ্গী করে তা করে ফেলা কতখানি কঠিন তাঁর কাছে? সেই প্রশ্নের জবাবই তিনি পেলেন সম্প্রতি।

কৃতীর সিদ্ধান্ত
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অচেনা পথে হাঁটতে কি ভয় পান অভিনেত্রী কৃতী শ্যানন? জীবনে যা কখনও করেননি, মনের জোরকে সঙ্গী করে তা করে ফেলা কতখানি কঠিন তাঁর কাছে? সেই প্রশ্নের জবাবই তিনি পেলেন সম্প্রতি। তিনি কখনও ভাবেননি উল্কি করবেন। অবশেষে তা করলেন। রবিবার সকালে অনুরাগীদের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন নায়িকা। গোড়ালির কাছে একটি উড়ন্ত পাখির উল্কি করিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘কোনওদিন ভাবিনি, আমি এটা করব। তবে আগে থেকে কিছুই বলা যায় না। তাই এই উল্কিটা করিয়ে ফেললাম।’ কেন উড়ন্ত পাখি বাছলেন অভিনেত্রী? সেই উত্তরও দিয়েছেন নায়িকা।  বলেছেন, ‘এটা বারবার আমাকে মনে করাবে, আমি আরও উপরে উড়তে পারি। সূর্যোদয় পর্যন্ত। যাঁরা স্বপ্ন দেখেন, তাঁরা যেন এমনই ডানা খুঁজে পান। যা নিয়ে ভয়ে থাকেন, সেগুলি ভুলে তাঁরা যেন নিজস্ব ছন্দের হদিশ পান।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ