Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগর: পুরসভার সিআইসিদের নিয়ে কাল বৈঠকে বসবেন ভাইস চেয়ারম্যান

কৃষ্ণনগর পুরসভার নানা অনিয়ম নিয়ে সিআইসিদের নিয়ে সভা ডাকলেন ভাইস চেয়ারম্যান‌ নরেশচন্দ্র দাস। আগামী ১৮ আগস্ট সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ এই সভা হবে বলে জানা গিয়েছে।

কৃষ্ণনগর: পুরসভার সিআইসিদের নিয়ে কাল বৈঠকে বসবেন ভাইস চেয়ারম্যান
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগর পুরসভার নানা অনিয়ম নিয়ে সিআইসিদের নিয়ে সভা ডাকলেন ভাইস চেয়ারম্যান‌ নরেশচন্দ্র দাস। আগামী ১৮ আগস্ট সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ এই সভা হবে বলে জানা গিয়েছে। নাগরিক পরিষেবা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। সোমবারের ওই সভার দিকে তাকিয়ে রয়েছেন কৃষ্ণনগরবাসীও। পুরসভার অচলাবস্থা মেটাতে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই দেখার বিষয়। 

Advertisement

উল্লেখ্য, এর আগে কৃষ্ণনগরে আটজনের মধ্যে ছ’জন সিআইসিকে দিয়ে পুরসভা চালানোর চিঠি করায় বিতর্কে জড়িয়েছিলেন ভাইস চেয়ারম্যান। তবে এবার সব সিআইসি মেম্বারকে সভায় আসতে বলা হয়েছে। যদিও পুরসভার কাউন্সিলারদের একাংশের দাবি, পুরসভার চেয়ারপার্সন রীতা দাসের অপসারণের কারণে বোর্ড ভেঙে গিয়েছে। তাই শুধুমাত্র সিআইসিদের বৈঠক করা অযৌক্তিক ও অবৈধ। কৃষ্ণনগর পুরসভার সিআইসি শিশির কর্মকার বলেন, ভাইস চেয়ারম্যান সভা ডেকে আমাদের চিঠি দিয়েছেন। সেখানে  বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। 
শহরের নাগরিক পরিষেবা বন্ধ রাখার জন্য কৃষ্ণনগর পুরসভাকে শোকজ করেছিল নগরোন্নয়ন মন্ত্রক। পুরসভার এই অচলাবস্থার কারণে শহরের ২৪ জন কাউন্সিলারকেই কাঠগড়ায় তুলেছিল মন্ত্রক। 
তাতে শহরের সাফাই, নিকাশি সমস্যা, রাস্তা, লাইট, স্বাস্থ্যের  বেহাল অবস্থার বিষয়গুলি তুলে ধরা হয়। এছাড়াও নির্মাণ পরিকল্পনা পাশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির অচলাবস্থা নিয়েও পুরসভা কাছ থেকে জবাব চায় মন্ত্রক। 
সোমবার ভাইস চেয়ারম্যানের ডাকা সভায় সেই বিষয়গুলি আলোচনায় অগ্রাধিকার দেওয়া হয়েছে। অপসারিত চেয়ারপার্সনের বিরোধী গোষ্ঠীর কাউন্সিলররা পুরসভায় নিয়মবহির্ভূতভাবে নিয়োগের অভিযোগ তুলেছেন। ২০২২ সালের মার্চ মাসের ১৬ তারিখ থেকে যে সমস্ত বেআইনি নিয়োগ হয়েছে, সেগুলি নিয়ে আলোচনা হতে পারে।‌ শুধু তাই নয়, সরকারি প্রকল্পের উন্নয়নমূলক কাজেও যে সমস্ত বিল পেমেন্ট হয়েছে, তা নিয়ে ভাইস চেয়ারম্যান সিআইসি সদস্যদের সঙ্গে কথা বলবেন। যদিও এই সভা প্রসঙ্গে অপসারিত চেয়ারপার্সন কিছু বলতে চাননি চাননি।  
কৃষ্ণনগর পুরসভার বিরোধী কাউন্সিলার কংগ্রেসের শান্তশ্রী সাহা বলেন, শহরের নাগরিক পরিষেবা চালু হোক সেটাই আমরা চাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ