সংবাদদাতা, নকশালবাড়ি: মাদক পাচারে ক্রমেই জড়িয়ে পড়ছে নতুন প্রজন্ম। টাকার লোভে এই কারবারে নাম লেখাচ্ছে তরুণীরাও। ভারত নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে মাদক সহ দুই তরুণী গ্রেপ্তারে এই তথ্য আরও জোরালো হল। পুলিস তাদের থেকে মাদক এবং নগদ টাকা উদ্ধার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম রজনী গিরি এবং রিয়া দাস। দু’জনই পানিট্যাঙ্কির গৌড়সিংজোতের বাসিন্দা। স্থানীয় তরুণীদের দিয়ে এই কারবার পরিচালনা করছে মাফিয়ারা। চটজলদি বেশি টাকা উপার্জনের জন্য গ্রামের মেয়েরাও তাতে শামিল হয়ে যাচ্ছে।
Advertisement
নেপাল সীমান্তে মাদক সহ গ্রেপ্তারের ঘটনা ঘটছে প্রায়ই। নেপাল থেকে এদেশে মাদক পাচারের জন্য এসে সীমান্ত রক্ষী এবং পুলিসের হাতে ধরা পড়ার সংখ্যা নেহাত কম নয়। আন্তর্জাতিক মাদক কারবারিরা টাকার লোভ দেখিয়ে স্থানীয়দের টোপ দেয়। সেই টোপে পা দিয়ে কারবারে জড়িয়ে পড়ছে নেপাল সীমান্তের বিভিন্ন এলাকার তরুণীরা। তদন্ত করে পুলিসের এমনই অনুমান।
পুলিস সূত্রে খবর, শনিবার মাদক পাচারের গোপন খবর পেয়ে অভিযান চালায় খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিস। পানিট্যাঙ্কি বাজার এলাকায় দুই তরুণীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন পুলিস কর্মীরা। প্রথমে তাদের আটক করা হয়। তল্লাশি চালালে দুজনের হেপাজত থেকে ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিস। পাশাপাশি, এই দুজনের থেকে উদ্ধার হয়েছে ৪ লক্ষ ৭০ হাজার ৫০০ টাকা।
পুলিসের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এদিন উদ্ধার করা মাদক পাচারের উদ্দেশ্য ছিল। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। কোনওভাবেই যাতে স্থানীয়রা এই কারবারে জড়িয়ে না পড়েন, সে ব্যাপারে সতর্ক করছে পুলিস।