সংবাদদাতা, ডোমকল: পলেস্তারা খসে পড়েছে। সিমেন্টের চাঙড় ভেঙে লোহার খাঁচা বেরিয়ে পড়েছে। সেইসঙ্গে দেখা দিয়েছে প্রচুর ফাটল। রানিনগরের কুপতলায় শেখপাড়া-জলঙ্গি সড়কে বেহাল কালভার্ট বহুদিন ধরে সংস্কার হয়নি। স্থানীয় বাসিন্দারা তাড়াতাড়ি কালভার্টটি সংস্কারের দাবিতে সরব হয়েছেন। পিডব্লিউডি’র বহরমপুর ডিভিশন-২এর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজয় দাস বলেন, ওই কালভার্ট সংস্কারের জন্য একটি প্রোজেক্টে ধরা হয়েছে। সেই প্রোজেক্ট অনুমোদন পেলেই কালভার্টটি সংস্কার করা হবে।
Advertisement
কুপতলা বাজারের উপর ওই কালভার্টটি রয়েছে। দেখেই বোঝা যায়, সেটি বহু পুরনো। প্রায় চার মিটারের কালভার্টের রেলিংয়ের নানা অংশ ভেঙে পড়েছে। নীচের দিকে চাঙড় ভেঙে রড বেরিয়ে এসেছে। বহরমপুর থেকে শেখপাড়া হয়ে বহু গাড়ি এই সড়ক দিয়ে সাগরপাড়ায় যাতায়াত করে। উল্টোদিক থেকেও অনেক গাড়ি বহরমপুরে আসে। সারাদিন শয়ে শয়ে গাড়ি, বিভিন্ন ভারী যান ওই কালভার্ট দিয়ে যাতায়াত করে। ফলে যে কোনও সময় বিপদের আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকার বাসিন্দা কিবরিয়া আহমেদ বলেন, এই কালভার্ট খুব খারাপ দশায় পড়ে রয়েছে। কিন্তু সেটা সংস্কারে প্রশাসনের কোনও উদ্যোগ দেখি না। ধীরে ধীরে কালভার্টটি মরণফাঁদে পরিণত হয়েছে। অপর এক বাসিন্দা বলেন, ওই সড়ক দিয়েই সমস্ত গাড়ি চলাচল করে। কখনও দুর্ঘটনা ঘটলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাড়াতাড়ি কালভার্ট সংস্কারে ব্যবস্থা নেওয়া হোক।